কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ এ ০৪:১২ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৩-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ১৩-০৪-২০২৭
তারিখ: ১৩ এপ্রিল ২০২৬ ইং
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা সদর, কক্সবাজার।
ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে “ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প”-এর আওতায় End User Connectivity প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান কক্সবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব তানজিনা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা তাসনিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব সৌরভ চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম খান এবং কক্সবাজার সদর উপজেলার আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রাহক পর্যায়ে End User Connectivity সেবা কার্যকরভাবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা। প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, ডিজিটাল সংযোগের সুবিধা এবং এর যথাযথ প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল সেবা পৌঁছে যাবে, যা শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সকলকে এর সফল বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় পর্যায়ে এই প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয় এবং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।