Saturday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২ মে, ২০২৬ এ ০৯:০৪ PM

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা- ২০২৬ এক্টিভেশন ক্যাম্পেন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, উখিয়া।

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ৩০-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ৩০-০৪-২০২৭

তারিখ: ২৯ এপ্রিল ২০২৬ ইং

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা- ২০২৬ এক্টিভেশন ক্যাম্পেন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, উখিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব সৌরভ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব সৌরভ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং ও তথ্যপ্রযুক্তি (ICT) শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদেরকে জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করা। তিনি জানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন-

প্রোগ্রামিং :

জুনিয়র - ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি।

সেকেন্ডারি - ৯ম হতে ১০ম শ্রেণি। এবং

হায়ার সেকেন্ডারি - ১১ম হতে ১২ম শ্রেণি।

কুইজ :

জুনিয়র - ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি।

সেকেন্ডারি - ৯ম হতে ১০ম শ্রেণি।

এছাড়াও তিনি https://nhspc.bcc.gov.bd/ শিক্ষার্থীদের নিবন্ধন করার জন্য অরিয়েন্টেশন প্রদান করেন। যা আগামী ০২ মে রাত ১২ পর্যন্ত চলবে।

উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব সৌরভ চক্রবর্তী বিদ্যালয়ের ICT ল্যাব পরিদর্শন করেন। তিনি ল্যাবে থাকা বিভিন্ন এক্সেসরিস ড্রোন, ভি আর, রোবোটিক্স ইকুইপমেন্ট, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি সরঞ্জামের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময়ও করেন এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করেন। আইসিটি কর্মকর্তা জনাব সৌরভ চক্রবর্তী প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে এবং ICT ল্যাবের সম্পদ সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দেন। শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের প্রশিক্ষণে সহায়তা করেন এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই এক্টিভেশন ক্যাম্পেইন শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় একটি অভিজ্ঞতা হিসেবে কাজ করে। এটি শুধু প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক নয়, বরং শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং দলবদ্ধ কাজের ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা আইসিটি কর্মকর্তা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়েই এই ধরণের ক্যাম্পেইন নিয়মিতভাবে আয়োজন করার গুরুত্ব তুলে ধরেন, যাতে দেশের তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন